Showing posts with label Religion. Show all posts
Showing posts with label Religion. Show all posts

Tuesday, November 09, 2010

First Commandment - Decalogue Jeden


"I am the LORD your God, who brought you out of the land of Egypt, out of the house of bondage. You shall have no other gods before me. You shall not make for yourself a graven image, or any likeness of anything that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth; you shall not bow down to them or serve them." Ref: Exodus 20;2-5


শিশুপুত্র নাস্তিক পিতাকে জিগ্গেস করছে, "বাবা মৃত্যু কি?" বাবা নিজেও জানেন না, তিনি জীববিজ্ঞানের ভাষা ব্যবহার করেন| ছেলেটার কৌতুহল কমে না| সকাল বেলার নাস্তার টেবিলে ছেলেকে বাবা মিথ্যা বলতে পারেন না| "আত্মা" সম্বন্ধে তিনি নিজেও স্পষ্ট কিছু জানেন না| বাচ্চাটার কাছে মনে হতে থাকে মৃত্যুর পড়ে কিছু থাকলে ভালই হয়| বাবা তাকে আশ্বস্ত করেন| এরকম ভেবে নিলে অনেকের বেঁচে থাকতে সুবিধা| সে তার ফুফুকে জিগ্গেস করে একই কথা| ফুফু বলেন ঈশ্বরের কথা| "কে সে?" তাকে জড়িয়ে ধরেন| ছেলেটা বলে, "আমি তোমাকে ভালবাসি|" ওখানেই ঈশ্বর! পোপের কাছে কি জীবনের অর্থ আছে? যাপনের জ্বালা আছে| বিশ্বাস আর অনুশীলনের মধ্যে যোগসূত্র থাকা দরকার| এর মধ্যে আবার বিশ্বাসকে বিকাশের....ছি: আমি কিসের মধ্যে কি বলছি! :)

কবিতার অনুবাদ দু:সাধ্য! কিন্তু প্রফেসর ভাবছেন এমন এক যন্ত্রের কথা যার নিজস্ব নন্দনবোধ-শিল্পবোধ থাকবে| নাস্তিক প্রফেসর কম্পিউটার চালানো সেখান ছেলেকে| যে প্রাসের গতিপথ, বরফের পুরুত্ব, এমন কি মৌখিক নির্দেশও পালন করতে পারে| পদার্থ বিদ্যা তো মানুষেরই আবিষ্কার| কিন্তু প্রকৃতি তে কি পদার্থবিদ্যার সূত্রের বাইরে কিছু নেই ? বরফের উপর প্রযোজ্য চাপ নির্ণয়ে ভুল নাই থাকতে পারে, কিন্তু অনুকল্পটি যদি ভুল হয়? তাহলে? ঈশ্বর চিন্তা প্রিয় মানুষের মৃত্যুর সাথে সম্পর্কিত করা হয়েছে| এর উল্টোটাও কিন্তু ঘটে! সিলভিয়া প্লাথের জীবনী পড়ছিলাম উইকিপিডিয়াতে| বাবার মৃত্যুর পর তার বিশ্বাসে চির দেখা যায়|
>>> youtube link

Sunday, October 31, 2010

Sita, My Child



I have much wondered in my childhood how she was born.!! Several times I dreamt of going to the field with a plough and finding her lying in the ground. She is my child, beloved daughter, most of the boys of my age must have dreamt of finding her in the same way, in middle of the earth. beloved Sita. I dont know about girls. Earth was her mother. And I wondered whether the farmer or the King, who was the real father? Everytime it was me.

Alas, we cant keep hold of her for long. Rama wins her. Truely speaking I never felt anything for Rama/Ravana, i was only in love with Sita. When that cruelty of the masculin denies her or kidnaps her, it seems that no social or religious cult can be hold the truth in the grip, thats just because she is a human, we are so humane.

Watch this verse from Mahavarata(Van Parba, Ram Upakhyan chapter 275 ):

Daughter of Videha, go withersover thou likest! Thou art now free! What should have been done by me, hath been done! O blessed lady, owning me for thy husband, it is not meet that thou shouldst grow old in the abode of the Rakshasa! It is for this I have slain that wanderer of the night! But how can one like us, acquainted with every truth of morality embrace even for a moment a woman that had fallen into other's hands? O princess of Mithila whether thou art chaste or unchaste, I dare not enjoy thee, now that thou art like sacrificial butter lapped by a dog!'


Take a look at what that Rama said to her in Ramayana, same incident[6/115/22]:

O Seetha! Otherwise, set your mind either on Shatrughna or on Sugreeva or on Vibhishana the demon; or according to your own comfort. Seeing you, who are endowed with a beautiful form and attractive to the sense, detained for long in his abode, Ravana could not have endured your separation.

Shame on the people who say religions are made to treat each human equally. This is the true picture of patriarchal society in ancient India, and hence the religion developed and practised by the Brahmins who forged the scriptures for their own benevolence.










Sunday, March 14, 2010

Friday, May 16, 2008

বিজ্ঞান, বিবর্তন, গুণগত পরিবর্তন ও দ্বান্দিক বস্তুবাদের কথা

ডারউইনের জন্ম দ্বি-শত বার্ষিকী পালন করবে ভ্যাটিকান এবং তাদের মতে আজ আর বিজ্ঞানের সাথে ধর্মের কোন বিরোধ নেইএমনকি ভিন গ্রহের এলিয়েনদেরকেও তারা আজ নিজের ভাই বলে আগেই স্বীকার করছে তাদের ঈশ্বর সৃষ্ট ধরে নিয়েবিজ্ঞানের ভাষা আর ধর্মের ভাষা মূলত আলাদাআদতে কখনো ধর্মের সাথে বিজ্ঞান তার ভাষা দিয়ে বিরোধে যায়নিধর্মই বৈজ্ঞানিক আবিষ্কারের প্রতিটি ক্ষেত্রে অস্তিত্ব সংকটে পড়েছেধর্মের সাথে আসলেই যদি বিরোধ থাকে তবে তা দর্শনগুলির

গত সপ্তাহে আমি মাস্টার্সের ক্লাশ শুরু করেছিকোর্সের নাম বায়োইনফরম্যাটিক্স এলগরিদমসপ্রথম ক্লাসেই আমাদের অধ্যাপক ফাইলোজেনেটিক ট্রি এর উদাহরণ বোঝাতে গিয়ে পড়লেন বিপাকেফাইলোজেনেটিক ট্রি হচ্ছে প্রজাতিসমূহের এমন এক হায়ারার্কিক্যাল বিন্যাস; যাতে সময়ের সাথে প্রজাতিসমূহের বিবর্তন ও তাদের কোন সাধারণ পূর্বসুরি নির্দেশ করা হয়এ বিষয়টি পুরোপুরি না বুঝলে ধরে নিন এটি ডারউইন তত্ত্বের থেকে উদ্ভূত একটি এলগরিদম সংক্রান্ত বিষয়এখানে দার্শনিক বা নীতিগত একটি বিরোধে জড়িয়ে যেতে পারেন যে কেউবিষয়টি হলো ডারউইন তত্ত্ব বিশ্বাস করা আর এটি চর্চার মধ্যে

আমার মনে আছে তৃতীয় বর্ষে আমাদের যখন সম্ভাব্যতার সূত্র/মডেলপড়ানো হয়েছিলো তখনও দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন আমাদের এক শিক্ষকউনি অবশ্য সদ্য পাশ করা লেকচারার ছিলেনজুয়াখেলা বা রুল্যেট হুইল থেকে ফ্রান্সে যে সম্ভাব্যতা গণিতের উদ্ভব এবং ইসলামে জুয়াখেলা নিষিদ্ধ, এ দুয়ে মিলে পড়াব কি পড়াব না”, “চর্চা করব কি করব নাদ্বন্দ্বে পড়ে যান তিনি

কিন্তু গতদিনের কথা একটু ভিন্নআমাদের এই সম্মানিত অধ্যাপক অনেক বেশি ঋদ্ধ ঐ আনকোরা প্রভাষকের তুলনায়তিনি উত্তর আমেরিকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পি. এইচ. ডি. ডিগ্রি নিয়ে ফিরে এসেছেন বাংলাদেশেঅনেক বেশি দ্বন্দ্ব মোকাবেলা করেই তিনি এটি করতে পেরেছেনকারণ হিসেবে আমাদের মধ্যে থেকে তার ২-১জন প্রিয় ছাত্রকে তিনি বলেছেন, “পশ্চিমা ভোগবাদ আমার ভালো লাগে নিএছাড়া নানা সময়ে তার সান্নিধ্যে এসে আমি ও আমার সহপাঠীরা বিজ্ঞান ও গবেষণার বিষয়ে নানা পথনির্দেশ লাভ করেছি

যাই হোক ক্লাসে স্যার দেখাচ্ছিলেন একটা ছবিতাতে মানুষ আর গরিলা এই দুটি প্রজাতি কাছাকাছি এবং তাদের কোন পূর্বপুরুষ থাকতে পারে এরকম একটি সম্ভাবনা দেখানো হয়েছেআবার আরও অনেকগুলি প্রজাতির মধ্যেও এরকম কিছু সম্পর্ক দেখানো হয়েছেবিষয়টিকে এলগরিদমের ভাষায় ব্যাখ্যা করার পর স্যার বললেন, “এটিকে দার্শনিকভাবে যে কেউ অন্যভাবে নিতে পারেস্যার হয়ত নিজেকেই প্রবোধ দিলেনএক ভাবে দেখলে , “কোন ওষুধ গরিলার উপর ভালো কাজ করলে আর গরুর উপর কাজ না করলে ধরে নেয়া যায় এটি মানুষের উপর ভালো কাজ করতে পারেএর পর বললেন, আবার ডারউইনের তত্ত্বের বিশ্বাস করলে, “ধরো দুম করে একটা আওয়াজ হলো আর অমনি একটা বাঘ বিড়ালে পরিণত হয়ে গেলোকি অদ্ভূত বিরোধ বিবর্তনবাদের সাথে

উনি আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষকস্যার নিয়মিত নামাজী ও ধর্মাচারীকিন্তু ভাষিক-যৌক্তিক বিরোধের যে স্বরূপ উন্মোচিত করলেন আমাদের সামনে, তাতে আমরা বেশ মজা পেলাম এবং অনেকেই দেখলাম বিবর্তনবাদের অসারতা এবং ডারউইনের মূর্খতা সম্বন্ধে নিশ্চিত হয়ে গেলো

মরগ্যান কিংবা তারও পূর্বে আমাদের পূর্বপুরুষদের ২-১ টা জীবাস্ম আবিষ্কৃত হয়েছেসেখান থেকে জানা গেছে যে প্রাপ্ত প্রজাতিগুলির সবগুলি Homo sapiens নয়; Homo erectus বা এ ধরণের আরো প্রজাতির সন্ধান পাওয়া গেছেএমনকি মরগ্যান এবং তার সমসাময়িক নৃবিজ্ঞানীরা যেসব ভবিষ্যতবাণী করেছিলেন তা পরে প্রমাণিত হয়েছে বেশ কয়েকটি ফসিল আবিষ্কারের মধ্য দিয়ে

বিবর্তন ঘটতে হাজার-লক্ষ বছর লাগতেই পারেযেহেতু এটি একটি গুণগত পরিবর্তন তাই এটা ঘটাই স্বাবাবিকযেটা প্রতিনিয়ত ঘটে তা হলো পরিমাণগত পরিবর্তনআর উল্লম্ফনের মাধ্যমেই একমাত্র ঘটতে পারে গুনগত পরিবর্তনতাই দুম শব্দের কারণে হোক আর যে কারণেই হোক, গুণগত পরিবর্তন ঘটতেই পারে, আর তার জন্য প্রয়োজন বাহ্যিক কারণেও সাথে সাথে আভ্যন্তরীন দ্বন্দ্বের বিকাশ ও পরিণতি

এবার শেষ করি দেলোয়ার হোসেন সাঈদীর একটি বক্তব্য দিয়েঃ

অনেকে আছে তারা বিভ্রান্ত করতে চায়, ...বলা আছে, পানিতে পড়লে মাছ আর ডাঙায় পড়লে প্রানী, তারা বলে যদি অর্ধেক পানি আর অর্ধেক মাটিতে পড়ে তাইলে কি হবে? বলেন আপনারা এইটা কোন কথা হইল, এই ভাবে তারা বিভ্রান্ত করতে চায়, বলে এইভাবে চিন্তা করতে...এই ভাবে চিন্তা করলে কি বিশ্বাস থাকবো?...”

(ভাষা কিঞ্চিৎ পরিবর্তিত)

দেলোয়ার হোসেন সাঈদীও দ্বান্দ্বিক বস্তুবাদকে সমালোচনার জন্য হলেও বোঝার চেষ্টা করেছেনযারা তার বিরোধিতা করেন তারা বোঝার চেষ্টা করলেই হত