Showing posts with label Films. Show all posts
Showing posts with label Films. Show all posts

Wednesday, January 05, 2011

২০০১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখে

একটি ক্লাসরুমের গল্প

কেউ কি জানো কি ঘটেছে?
- একটা কুয়ার মধ্যে পড়ে দুই লোক মারা গেছে
-না, একজন মারা গেছে, আরেকজনের ঠ্যাং ভেঙ্গে গেছে
-না, আমার আন্টিকে আফগানিস্তানে পাথর ছুড়ে মেরে ফেলেছে
- উহু, নিউ ইয়র্কে দুইটা টাওয়ার ধংস হয়ে গেছে

কেউ কি জানো করা এটা করেছে?
-আমি জানি, ঈশ্বর ধবংস করেছেন
-না ঈশ্বর তো সৃষ্টি করেন, মানুষ সৃষ্টি করেছেন, উনার কাছে তো এরোপ্লেন নেই
-না ঈশ্বর মানুষকে ধ্বংসও করতে পারেন, প্রথমে তৈরী করেন, পরে ধ্বংস করেন...
-না এমন না, ঈশ্বর তৈরীও করেন ধ্বংসও করেন! ঈশ্বর কি পাগল নাকি?
-ঈশ্বর যা ইচ্ছা তাই করতে পারেন

চুপ, সবাই চুপ, আমরা এখন ঐ দুই টাওয়ারে নিহতদের জন্য এক মিনিট নিরবতা পালন করব...
(সামিরা মাখমালবাফ[1] - ইরান)

প্রসঙ্গ
সেই কথায় মনে পড়ে, বাঁশের কেল্লা, কাঁচামরিচের ঝাঁল, কারফিউ দিলে মরিচের ঝাল কমে না বাড়ে? এরকম থাকতে পারলে ভালই হতো|

সম্প্রতি ইরানে জাফর পানাহি কে শাস্তি দেয়া হলো[2], ছয় বছরের কারাদন্ড, আর ২০ বছরের জন্য কোনো সাড়া-শব্দ করতে পারবেন না, তাও ভালো দোররা বা পাথর মেরে নিকেশ করা হয় নি, বা সৌদি কায়দায় কল্লা নামানো হয় নি; এ সমস্যা টার জন্য কি ইসলাম দায়ী? ইসলামী রাষ্ট্র দায়ী? শিয়া ধর্ম দায়ী? নাকি জাফর পানাহি দায়ী? নাকি যে কোনো রাষ্ট্র-ব্যবস্থায় এরকমটি ঘটতেই পারে? দশ বছর আগে আফগানিস্তানে বুদ্ধমূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল তালেবানরা, আমেরিকার ক্লাস্টার বোমাও বুদ্ধমূর্তির তোয়াক্কা করে না বলেই জানি-
এই প্রসঙ্গে চলে আসবে ভিয়েতনাম, চিলি, বসনিয়া, প্যালেস্টাইন, ইরাক...

আমি কোথায়?
বিপুল বিস্ময়ে ..........(ব্যক্তি আমি নিয়া ব্যস্ত)........ ২০০১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখে...

লিঙ্ক:
1. http://www.imdb.com/title/tt0328802/
2. http://mubi.com/notebook/posts/2671

Tuesday, November 09, 2010

First Commandment - Decalogue Jeden


"I am the LORD your God, who brought you out of the land of Egypt, out of the house of bondage. You shall have no other gods before me. You shall not make for yourself a graven image, or any likeness of anything that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth; you shall not bow down to them or serve them." Ref: Exodus 20;2-5


শিশুপুত্র নাস্তিক পিতাকে জিগ্গেস করছে, "বাবা মৃত্যু কি?" বাবা নিজেও জানেন না, তিনি জীববিজ্ঞানের ভাষা ব্যবহার করেন| ছেলেটার কৌতুহল কমে না| সকাল বেলার নাস্তার টেবিলে ছেলেকে বাবা মিথ্যা বলতে পারেন না| "আত্মা" সম্বন্ধে তিনি নিজেও স্পষ্ট কিছু জানেন না| বাচ্চাটার কাছে মনে হতে থাকে মৃত্যুর পড়ে কিছু থাকলে ভালই হয়| বাবা তাকে আশ্বস্ত করেন| এরকম ভেবে নিলে অনেকের বেঁচে থাকতে সুবিধা| সে তার ফুফুকে জিগ্গেস করে একই কথা| ফুফু বলেন ঈশ্বরের কথা| "কে সে?" তাকে জড়িয়ে ধরেন| ছেলেটা বলে, "আমি তোমাকে ভালবাসি|" ওখানেই ঈশ্বর! পোপের কাছে কি জীবনের অর্থ আছে? যাপনের জ্বালা আছে| বিশ্বাস আর অনুশীলনের মধ্যে যোগসূত্র থাকা দরকার| এর মধ্যে আবার বিশ্বাসকে বিকাশের....ছি: আমি কিসের মধ্যে কি বলছি! :)

কবিতার অনুবাদ দু:সাধ্য! কিন্তু প্রফেসর ভাবছেন এমন এক যন্ত্রের কথা যার নিজস্ব নন্দনবোধ-শিল্পবোধ থাকবে| নাস্তিক প্রফেসর কম্পিউটার চালানো সেখান ছেলেকে| যে প্রাসের গতিপথ, বরফের পুরুত্ব, এমন কি মৌখিক নির্দেশও পালন করতে পারে| পদার্থ বিদ্যা তো মানুষেরই আবিষ্কার| কিন্তু প্রকৃতি তে কি পদার্থবিদ্যার সূত্রের বাইরে কিছু নেই ? বরফের উপর প্রযোজ্য চাপ নির্ণয়ে ভুল নাই থাকতে পারে, কিন্তু অনুকল্পটি যদি ভুল হয়? তাহলে? ঈশ্বর চিন্তা প্রিয় মানুষের মৃত্যুর সাথে সম্পর্কিত করা হয়েছে| এর উল্টোটাও কিন্তু ঘটে! সিলভিয়া প্লাথের জীবনী পড়ছিলাম উইকিপিডিয়াতে| বাবার মৃত্যুর পর তার বিশ্বাসে চির দেখা যায়|
>>> youtube link

Monday, November 08, 2010

পরাবাস্তব



বাংলা টা সম্ভবত পরাবাস্তব| "পরা"+"বাস্তব"| যা মেঘ তা মেঘ নয়, যা পেঁচা তা পেঁচা নয়| বাস্তবের দোয়েল-শালিক-ফড়িং যা করে পরাবাস্তবে তা করে না| স্বপ্ন কি বাস্তব? না| স্বপ্ন কি পরাবাস্তব? স্বপ্নের অনেক ধরণের অনুবাদ হচ্ছে, অর্থ বের করার যন্ত্রও নাকি বের হচ্ছে| আমি তখন ইন্টারে পড়ি| কাজল ব্যানার্জি তার একটা বই দেখিয়েছিলেন, বাংলা একাডেমি থেকে বের করা, নাম "স্বপ্ন"| বইয়ের প্রথম পাতাটা পড়ছিলাম| আমার অবুঝ মন একটা কথা কোনোভাবেই মানতে চাইছিল না| স্বপ্ন নাকি সাদাকালো? তাহলে আমি সবুজ ধানক্ষেত, সবুজ শাড়ি এগুলি দেখি কিভাবে? নাকি আসলে দেখি না? ঘুম ভেঙ্গে যাবার পর রংগুলি আরোপ করি? হতে পারে| কাজল ব্যানার্জি আমার উপর নাখোশ ছিলেন এ কারণে| :(

হায়! ভালবাসি মেঘ...বুনোয়েল...| দালি আর বুনয়েলের স্বপ্নের চরিত্র বোঝা কষ্টকর কম্ম| "এক লোকের হাত এর তালু থেকে পিপড়ে বের হয়ে যাচ্ছে" + "যুবতীর চোখ কেটে নেয়া হচ্ছে, চাঁদ দো-ফালা করে দিচ্ছে মেঘ" এই থেকে শুরু|


কল্প আর বিজ্ঞান এক না| ছোটবেলা থেকেই আমি ছাতার বাঁটের মতন রকেট দেখি আকাশে| কয়লার মত জ্বলছে| লাল| টকটকে| ওটাকে রকেটই ধরে নিয়েছিলাম| আসলে ওটা কিছুই না| দেখার ভুল| মস্তিস্কের ভুল, চোখের নয়| আমার সবচেয়ে প্রিয় স্বপ্ন ছিল আমি সাঁতার কাটছি অথবা সাইকেল চালাচ্ছি| সেও বাস্তবে নয়| হার্তা মুলারের একটা গল্প পড়েছিলাম| স্বপ্নের ফ্রেমগুলি নিয়ে| যুক্তি/কাঠামোও সেই স্বপ্নের অনুষঙ্গে| গিলগামেশের কুঠারের স্বপ্নের অর্থ কি? সিনেমা আর পেইন্টিং বুঝি না| আসলে কোনো আর্টই বুঝি না| কবিতার লজিক কি?

দালির এই ছবিটা:

ঘড়ি গলে পড়ে যাচ্ছে>স্মৃতি বদলে যাচ্ছে, এরকম কিছু ? তাও শিরোনাম আছে বলে রক্ষা| উদ্ধারের উপায়? আছে হয়ত| আপাতত: ফ্রয়েড|

ফ্ল্যাপ রিডারদের জন্য: এক, স্বপ্নের কোন বিশেষ অংশের সাথে তার পূর্বের জাগ্রত অবস্থার একটি সম্পর্ক রয়েছে| দুই, প্রত্যেকটি স্বপ্নই ব্যক্তির কোনো না কোন ইচ্ছার(পূর্ণ অথবা অপূর্ণ, চেতন/ অবচেতন) প্রকাশ| তিন, স্বপ্ন প্রতিকীময়, অর্থপূর্ণ পর্যবেক্ষণ সম্ভব| চার, যৌনতা আমাদের অবচেতনের বড় একটা অংশ| পাঁচ, মস্তিস্কের উন্মাদ অবস্থা ও স্বপ্নের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে|

রোমেল অনেক দিন আগে আমাকে ফ্রয়েড পড়তে দিয়েছিল| শুরু করেছিলাম, মানুষের অভিজ্ঞতা শুনতাম|