হিজড়া ও মাদকসেবী
রাস্তা পার হবার সময় দেখা মানুষটার সাথে। কলাবাগান থেকে রাসেল স্কয়ার পর্যন্ত ফুটপাথটা ধরে হাটছিলাম, ৩২ নম্বরে গিয়ে সিগন্যাল পার হব এমন সময়। মানুষটাকে কিভাবে চিনলাম? প্রায় আমারই মতন বেশভূষা, পার্থক্য কেবল গলায় জড়ানো ওড়না, মুখাবয়বও ওইরকমই। পথচারী আর সিএনজি অটোরিক্সার যাত্রীদের হাত আর চোখেমুখে বিশেষ ইশারা করছিলো।
আমারই মতন একজন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলোঃ
- আপনি যে এরকম করছেন, এতে শিশুদের উপর কতটা খারাপ প্রভাব পড়তে পারে জানেন?
প্রশ্ন শুনে কি বুঝলো কে জানে, গলা ফাটিয়ে উত্তর দিলোঃ
- তর কি রে হিরোইঞ্চি?
আমি সযত্নে রাস্তাটা পার হয়ে গেলাম।