Showing posts with label Freud. Show all posts
Showing posts with label Freud. Show all posts

Sunday, November 14, 2010

স্বপ্নকৌশল

"যে ছিল আমার স্বপনচারিণী, তারে বুঝিতে পারি নি, দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে.." / "...কিছু তার দেখি আভা। কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা।... মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা ও সে আমায় জানি পাঠায় বাণী..." - রবীন্দ্রনাথ ঠাকুর

"They do not appear to be expressed in the sober form which our thinking prefers; rather are they expressed symbolically by allegories and metaphors like the figurative language of the poets" - ফ্রয়েড
প্রত্যেকটি স্বপ্নের গোড়াতে সুপ্ত বাসনার(latent content) কথা বলা হয়েছে, যা কিনা ব্যক্ত/প্রকাশের চেয়ে ভিন্ন হতে পারে| প্রত্যেকটি স্বপ্নের(dream content) পিছনে কিছু ইচ্ছা/চিন্তা(Dream thoughts) থাকে, যেগুলি একক না(combined)ও হতে পারে| সেগুলিকে স্বপ্নকথনের সাথে মেলানোটাই কাজ| একক না, এর মানে কি? প্রত্যেকটি ইচ্ছার আবার অনেকগুলি উপাদান(dream element) থাকতে পারে| এমনকি কখনো কখনো সম্পূর্ণ বিপরীত ধরনের ইচ্ছা/উপাদানের সমন্বয় ঘটতে পারে|

ঘনীভবন/ সম্পৃক্তি (condensation) ঘটে| আবার এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে গিয়ে দেখা যাবে, দুই/ততোধিক ঘটনার/ইচ্ছার সন্নিবেশ এমন ভাবে ঘটেছে যাতে দুইটির মধ্যে সাধারণ একটা ব্যাপার থাকে| খুবই স্বাভবিক ভাবে সেই সাধারণ ব্যাপারটিকে নিয়ন্ত্রণ করবে "ইগো"| আর আমরা জাগ্রত অবস্থায় যখন স্বপ্নের অর্থ বের করতে যাই তখন সেই সাধারণ ব্যাপারটিকেই গুরুত্ব দেই|

ফ্রয়েড বসেছিলেন টেবিলে| তার স্ত্রী ছিলেন ব্যস্ত| স্বপ্নে দেখলেন অন্য এক মহিলাকে যিনি তার প্রতি সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন এবং বলছেন, "You have always had such beautiful eyes"| এটা হলো জাগ্রত অবস্থায় যা পেলেন না, তার বিপরীত এক অভিজ্ঞতা, এর সাথে বিনা কষ্টে/মূল্যে কিছু পাওয়ার ব্যাপারটি জড়িত হলো, যুক্ত হলো ঐ টেবিল যেখানে তিনি স্বাছন্দ্য বোধ করেন না| ঐ বিনামূল্যের ব্যাপারটি আসল কোথা থেকে(I have never had anything for nothing)? বা পাতে পালং শাক? অথবা টেবিলের নিচে, হাটুতে মহিলার হাত? জাগ্রত অবস্থার অনেক গুলি ইচ্ছা একসাথে ঘনীভূত হয়েছে|

ধরা যাক অনেকগুলি মানুষের ছবি এক সাথে করা হলো(উদাহরণ: ফেসবুক গ্রিড/ দৈব চয়নে কিছু ছবি)| তাহলে এই ভিন্নতাগুলির মধ্যে থেকে সম্পূর্ণ বিপরীত বিষয়গুলি নাকচ হয়ে একটা কিছু থেকে যাবে| কবিতার কথা ধরা যাক| কবি অনেক সময় কাব্য করতে গিয়ে এমন কিছু পরিবর্তন আনেন সাধারণ বিষয়ের উপর ব্যঞ্জনত্ব(consonance) আরোপ করে| শুধু তাই নয় কবিতার মতন স্বপ্নের মধ্যে কোনো একটি উপাদান/শব্দ শুধু একটি কথায় বুঝায় তাও নয়|

আমি হয়ত জাগ্রত অবস্থার কোনো প্রানীকে দেখলাম যেটা মঙ্গোলিয়ার, কিন্তু তার মাথায় বসে গেল আফ্রিকার শিঙ, পেরুর প্রাণীর ক্ষুর, সে হয়ত দাড়িয়ে আছে এন্টার্কটিকার কোনো জায়গায়, জাগ্রত অবস্থায় দেখা অন্য এক প্রাণীর আবাসে, কথা বলছে হয়ত বাংলাতে| ফ্রয়েড বলছেন এইখানে সম্পর্কটা "and" /"just like"| লজিকের নেতিকরণ(not) স্বপ্নে কোথাও পাওয়া যাবে না| অপ্রয়োজনীয় বাহুল্য/বিবরণ বাদ যাবে| ফ্রয়েডের মতে স্বপ্ন বিজ্ঞান নয়, কলা| তিনি বলছেন, "Prominence is given to the common character of the combination...The dream says simply: All these things have an "x" in common"|

ঘনীভবন ও নাটকীয়তা(dramatisation)| এর বাইরে তৃতীয় আরেকটি ঘটনা ঘটে যার ফলে এই দুর্বোধ্য(intricate) স্বপ্নগুলির উদ্ভব হয়| সেটি হলো: displacement/বিচ্যুতি (ফ্রয়েডের ভাষায় transvaluation of psychical values)| স্বপ্নের মধ্যে যা কিছু উপস্থাপন হয় টা হলো চিন্তনের ফল, যেটা শারীরিক| তাহলে প্রশ্ন আসে এই চিন্তন কখন ঘটে? জাগ্রত অবস্থায়? নাকি ঘুমন্ত অবস্থায়? স্বপ্নের মধ্যে কোনো যুক্তি/গণনা/সিদ্ধান্ত নেয়ার ব্যাপার নেই, তার মানে যা নেবার টা আগেই নেয়া হয়ে গেছে| এমনকি স্বপ্নের মধ্যে যদি কোন সংখ্যা বা উপাত্ত পাওয়া যায়, ধরতে হবে এগুলি আগেই অর্থাৎ জাগ্রত অবস্থায় আগের দিন/ আগের সময়েই প্রাপ্ত| সেখান থেকে সিদ্ধান্তও আগেই নেয়া|

কিছু স্বপ্ন আমরা ভুলে যাই| এবং এটা একটা স্বাভাবিক প্রবণতা| এর কারণ কি? এটিও ঐ বিচ্যুতির সাথে সম্পর্কযুক্ত|

"Every one is aware that we are unable to look at any series of unfamiliar signs, or to listen to a discussion of unknown words, without at once making perpetual changes through our regard for intelligibility, through our falling back upon what is familiar." - S.F.

শুধু তাই নয়, স্বপ্নের উদ্রেক সম্বন্ধে "The dream does never trouble itself about things which are not deserving of our concern during the day, and trivialities which do not trouble us during the day have no power to pursue us whilst asleep."

স্থান ও কালের এক ধরনের আসন্নীকরণ(approximation) ঘটে স্বপ্নের ভিতরে, যা সবসময় যৌক্তিক সংযোগ মেনে চলে না|

Tuesday, November 09, 2010

জ্ঞানী ব্যক্তির কোষ্ঠকাঠিন্য, ফিলিস্তিনের আমাশয়


A boy of eight dreamt that he was being driven with Achilles in a war-chariot, guided by Diomedes. The day before he was assiduously reading about great heroes. It is easy to show that he took these heroes as his models, and regretted that he was not living in those days. - S. F.
সকলেই আঁটি ছুড়তে চায়| দুর্বোধ্য সব ব্যাপার স্যাপার| ঢিলটি ছুড়তে গেলে, গুতাইতে গেলে ভিমরুলের ঘা সওয়া যায়, কিন্তু সেই ক্ষত দেখে ন্যাড়া হাততালি দিলে মেজাজ উঠে চরমে| গতকাল রাতে স্বপ্ন দেখেছি আসাদ গেটের দিকে এক ছিনতাইকারি আমাকে দৌড়ানি দিছে| ও থেকে পালাতে উঠলাম বাসে| বাসেও দেখি ওদের লোক| কোন নিরাপদ জায়গায় অবরোহন করা যায় সেরকমটা ভাবতে ভাবতে শাহবাগের কথা মনে হলো; টেনিস কোর্ট, গতকাল একটা খবর পড়েছিলাম শিখা চিরন্তন নিয়া, সেটাও মনে হয় উঁকিঝুঁকি দিচ্ছিল, নাহ এত স্পষ্ট মনে নাই আর, এর পর যা বলব সব হবে চাঁপাবাজি| ঐ ঘুম থেকে জাগার পর প্রেমিকার দোপাট্টাতে সবুজ রং লাগানোর মত|ওতে রুচি নেই|

আমরা যদি জাগ্রত অবস্থায় স্বাভাবিক থাকি, স্বপ্নে থাকি না, এরকম কিছু? বা আমাদের মধ্যে অনেককেই আমরা উন্মাদ/বাতিকগ্রস্ত/obsessed বলে থাকি, তাদের অবস্থাটি কিরূপ? কোনো মিল টানা যায় কি? আমরাই কি আমাদের সকল চেতন কিংবা অবচেতন/স্বপ্নের কথাগুলি সঠিক ভাবে প্রকাশ করতে পারি? আত্মসমালোচনা এর মধ্যে জড়িত, নিজে বিব্রত হওয়া বা অন্যকে বিব্রত করাও এর মধ্যে থাকে| যেমন: যৌন-সঙ্গমের স্বপ্ন| তবে ঐ obsessed ব্যক্তির জন্য নিজে নিজে তার ঐ অবচেতনকে পূর্ণ সচেতনভাবে অনুধাবন করা হয়ত জরুরি কাজ| এর পর যা তৈরী হবে তা হলো সম্পূর্ণ নতুন চিন্তা, নতুন উদ্যম| নতুবা প্রতিদিনের অতৃপ্তি/ না পাওয়াগুলি জমা হতে থাকে, সেটার manifestation সবসময় কি আর স্বপ্নে ঘটে?

স্বপ্নের মানে কি? আমি আগে ভাবতাম গত জীবনটাই স্বপ্ন| জাগরণে আমরা অনেক কাজই করি, বই পড়া, খেলাধুলা, খাওয়া দাওয়া, শারীরিক শ্রম, ইত্যাদি| ঘুমন্ত অবস্থায়? স্বপ্ন দেখি কেউ কেউ| কেউ কেউ ভুলে যাই| স্বপ্নের মধ্যে যে জীবন সেটাকে বলা যায় স্বপ্নজীবন(dreamlife), আর স্বপ্নের কাজকে বলা যায় স্বপ্ন-কর্ম(dreamwork)| এইখানে কি রকম একটা ভুল করে ফেলেছি| স্বপ্নের কাজ কিন্তু একটাই, স্বপ্ন দেখা| ফলে dreamwork হলো শুধুই স্বপ্ন দেখার(তৈরির) কাজটা, সেখানে দুধ খাই নাকি বাদাম খাই নাকি দৌড় দেই সেটা নয়|

স্বপ্নকর্ম হলো স্বপ্নের ব্যক্ত প্রকাশ(dream manifest) সম্পন্ন করা(চিত্ররূপ হতে পারে)| একটা সুপ্ত/অব্যক্ত ব্যাপারকে(latent content) স্বপ্নের মধ্যে প্রকাশিত হতে দেখা যায়| আমি সারাদিন খাই নি, এ অবস্থায় ঘুমিয়ে স্বপ্ন দেখলাম, আমি খাচ্ছি| যেটা দেখলাম সেটা হলো manifestation আর এই না খেতে চাওয়ার ইচ্ছা বা পূর্বের জাগ্রত অবস্থার সাথে যে যে জায়গায় সংযোগ পাওয়া গেল এটা হলো latent/সুপ্ত ব্যাপার| এই উদাহরণটাতে একে বারে খাপে খাপ| অর্থাৎ যা সুপ্ত আর যা ব্যক্ত তার মধ্যে তফাত কম| আরেকভাবে বললে, এই স্বপ্নটা অর্থপূর্ণ, প্রায় বাস্তব, সঙ্গতিপূর্ণ| এ ধরনের স্বপ্ন আমরা ভুলে যাই বেশির ভাগ| কারণ এতে চমক নেই| শিশুদের স্বপ্নগুলি বেশির ভাগ এরকম|

এর পর| আরেক ধরনের স্বপ্ন আছে| ধরা যাক আমি দেখলাম, আমার মা মারা গেলেন| হয়ত আমার মা তখনো জীবিত| স্বাভাবিক ভাবে এই স্বপ্নটি উদ্ভট নয়, কিন্তু এর সুপ্ত ব্যাপারটিকে সবার ক্ষেত্রে সঠিকভাবে ঠাওরানো যাচ্ছে না| এগুলির চেয়েও অদ্ভুত আরেক ধরনের স্বপ্ন আছে যেগুলি অর্থপূর্ণও নয়, বাস্তব ঘটনার সাথে সম্পর্কিতও করা যায় না, অবাস্তব, পরাবাস্তব যেগুলিকে বলা যায়| এই শেষ দুই জায়গাতে ব্যক্ত আর সুপ্ত এই দুইয়ের মধ্যে পার্থক্য পাওয়া যায়, প্রথম প্রকারে সেটা কম, নাই বললেই চলে| তবে তিন টাই স্বপ্নকর্ম| প্রথম প্রকার সম্বন্ধে ফ্রয়েডের মন্তব্য:

The dream presentations consist chiefly, if not wholly, of scenes and mainly of visual sense images. Hence a kind of transformation is not entirely absent in this class of dreams, and this may be fairly designated as the dream work. An idea merely existing in the region of possibility is replaced by a vision of its accomplishment.

reference: Dreams Have a Meaning